ক্রুদ্ধ বন্যা
- শরিফুল ইসলাম

সবই চলেছে বন্যার জলে ভেসে
ভেসে যাচ্ছে না অন্নমানিক জ্বালা
শুকনো ঠোঁটে একফোটা জলের চুম্বনও জোটেনি
ক্লান্তির চোখ জুড়ে ঘুমের আনাগোনা
দুষিত জলের গন্ধটা এখন আর নাকের ডগায় ঘুর ঘুর করে না
গলা অবদি তেজে স্রোত ঠেলে হাত পাতার আগেই ত্রাণ ফুরিয়ে গেছে
বিধাতাও যেন মুখ ফিরিয়ে নিয়েছে কালের কবলে
সমুদ্রে পরিনত হয়েছে আমার সোনার বাংলা
চৌদ্দ তলায় বসে দেখছি কত না মনোরম দৃশ্য
এ বড় আজব খেলা।
বন্যার ক্রুদ্ধ জলের স্রোতে ভেসে চলেছে মায়ের আচল
তরঙ্গে ভাসে গবাদির লাশ ধরে অবুঝ বালক
খড়কুটোর মত ভাসছে ছিন্নমুল মানুষের বাড়ি ঘর
প্রবল স্রোতে হুমড়ি দিয়েছে কালভার্ট ব্রীজ
ঢেউয়ের তাল উঠেছে ফসলের ক্ষেতে
ব্যর্থ প্রেমিকার মত দু’হাটুর ফাঁকে মাথা গুজার ঠাই
আর হাতেমতাই?
সে পৃথিবী হতে বিদায় নিয়েছে অনেক আগেই
আকাশের প্রাসাদে বসে দুঃখ ধ্বনিত করুণ কন্ঠ শুনতে পাইনা
শুনতে পাইনা আর্তপিড়ীতের আর্তনাদ।
কালো চশমার ফাঁক দিয়ে দেখেনা কিছুই।
.
১৯।০৮।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026