কলংকিত ইতিহাস
- শরিফুল ইসলাম
আমার হৃদপিণ্ড বুকের পাঁজর চাপটে আর কাঁদে না,
আমার অন্তরে আর বিভীষিকাময় লাগে না,
লিটল বয়, ফ্যাট ম্যান আমাকে আতংকিত করে না।
আমি হিরোসিমার নাগাসাকি নই
আমি নই কোন ধ্বংসস্তুপ,
আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাইনি
আমি ভেসে যাইনি কোনো বানভাসি বন্যায়।
আমি বাঙালীর বাংলা,
বুকে আছে এক নদী রক্ত
যে রক্তে স্নান করে ঘুমিয়ে আছে লক্ষ মুজিব।
মিশে আছে বাংলার মাটিতে, আকাশে, বাতাসে
কোটি কোটি বাঙালীর হৃদয়ে,
আমাকে ওরা ক্ষত-বিক্ষত করতে পারেনি
আমি কালের গর্ভে হারিয়ে যাইনি।
এই বাংলার আকাশে উড়েছিল এক ঝাক শকুনের ভেলা
ছোবল মেরেছিল অনির্বাণ অবিনাশীর শিরে
রক্তাক্ত হয়েছিল প্রতিটি ধূলিকণা
কেঁদেছিল কলংকিত ইতিহাস
আমি কাঁদিনি।
বেঁচে আছি তিতুমীর হয়ে
বেঁচে আছি সূর্য সেন হয়ে
বেঁচে আছি মহানায়ক হয়ে।
আমি বাঙালীর বাংলা
লক্ষ কোটি হৃদয়ের মান।
আমি আজ শোকাহত নই, আমি উৎফুল্ল
আমি মহা উল্লাসে গাই বিজয়ের গান।
.
১৪।০৮।২০১৭ গাজীপুর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।