দুর গাঁয়ের ইতি কথা
- শরিফুল ইসলাম

চলমান সময়ে নিশুতি রাতের আঁধারে
ব্যস্ততার ফাঁকে থমকে থাকা কিছু সময়
প্রাণে দোলা দেয় অব্যাক্ত কিছু কথা
বারবার ঠেলে দেয় পল্লী বালার কোলে।
নিঝুম রাতে দুর থেকে ভেসে আসে নিশাচর পাখির তীক্ষ্ণ ডাক
হাজার জংলি পাখির সরগম শিহরণ জাগায়।
টুনটুনির স্বামীসোহাগী হওয়ার কাতর প্রচেষ্টা
বাচ্চার কোলে পোষা মুরগীর খুনসুটি ।
পড়ন্ত বিকেলের লালীমা আলোয় গাঁয়ের কোলে শান্ত পাইনের শিনশিনে আওয়াজ
আর মোমের আলোয় সমাহিত তথাগতের সামনে নতজানু জীবন
আধুনিক শহর থেকে দূর গাঁয়ের কোলে সন্ধে নামে ধীরে।
খড়ের বিছানায় বসে শ্বশ্রূকাতর-বৃদ্ধ জানায় সেই কোন যৌবনের কাহিনি।
পাকীরা তখন দেশ ছেড়ছে---
সেই সময়ে মনে রঙ ধরিয়েছিল কোনো এক মায়াবিনী।
কথা দিয়েছিল সপ্ত সাগর পড়িদিয়ে আসবে।
এতটা পথ পেরিয়ে পৌঁছনোর আগেই হয়তো মিশে গেছে তারার সাথে
ঝড়ো হাওয়ায় আজও উড়ে বেড়ায় আকাশের নীলে।
কিন্তু মনের মহলে আজও ঠিকরে বেরয় প্রেম,
কিছুক্ষণ পরেই দেখা দিবে পূর্ব দিগন্ত অরুণ আলোর কুণ্ড,
রক্তপলাশের সেই অগ্নিকুণ্ডের সামনে যেন সেই রাতের দেখা কিশোরীর আত্মসমর্পণ
তাদের মিলনে লেখা হয় আর এক নতুন দিনের ঠিকানা।
কলরব করে ওঠে ডানা।
শরীরে লেগে থাকে অজানা এক প্রেমের ছোঁয়া।
বুকে টেনে নেওয়ার জন্য উদাত্ত হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ।
উপেক্ষা করা যায় না তাকে।
ভোলা যায় না তার জীবনের ইতিকথা।
এক রাতের স্নিগ্ধ প্রেমের ছোঁয়ায় কঠোর মনকেও ভার করে দেয়
অসীমের কোলে, অনন্তের কিনারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026