নবান্নের জোয়ার
- শরিফুল ইসলাম

নোনা দরিয়ার জল গর্জায় প্রাণে
কূল ভেঙে এবার উঠবে কিণারে
মানুষের ঢল,
পূর্ব দিগন্তে অরুণ আলোর কুণ্ড হয়ে
রক্তপলাশের কলি ফুল হয়ে ফুটবে
কোটি বাহুবল।
আক্রান্তে পড়ে থাকা নিথর দেহে
চোখের কোণ দিয়ে বেরিয়ে আসা জল
আনবেই দরিয়ার ঢল,
লাল সবুজের পতাকায় নবান্নের জোয়ার
তপ্ত রাজপথের ব্যারিকেড ভেঙে দিবে প্রতিত্তোর
জর্জরিত কোলাহল।
শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন- মজুরী
যন্ত্রণার এই নিস্তব্ধ অনুভূতি
এনেছে শত লাশ,
মোটা কাঁচের কালো চশমার ফাঁকে
প্রতিদিন আক্রান্ত হওয়ার শঙ্কা
কান্নার অবিনাশ।
আর নয় মাথা নীচূ করে ফিরে আসা
নবান্নের উল্টোমুখ করে পিছু হাটা
হবেই সবে, যাত্রার সওয়ার,
রোমান্টিক মননে মানুষের স্বার্থে
হৃদয়ের অকুস্থলে দূর্দমনীয় আবেগ
নিয়ে আসবেই জোয়ার।
০৭।০৭।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।