নরম ঠোঁটের স্পর্শ।
- শরিফুল ইসলাম

তৃঞ্চার্ত নদীর বুক শুকিয়ে খাক
বহমান সাগর পানে অনন্ত ধায়।
পাহাড়ের বরফ আর গলে না
তাই ঝর্ণা ধারা আর বহে না।
গগন কুবে বসে আছে জোনাকির দল
চাঁদ আর ওঠে না।
গোলাপের পাপড়িটা ঝরে গেছে
তাই সুগন্ধি ছড়ায়না,
শুকিয়ে পড়ে আছে পথের ধারে।
বলোতো কেন এমন হলো?
ঝড়ো উদ্দামে বাতাস এসে
করে গেলো এলো মেলো।
চারটা দেয়াল গড়তে চেয়েছিলাম
যে দেয়ালের ভিতর থাকবে শুধু
নরম ঠোঁটের স্পর্শ।
সেই স্পর্শে মিঠে যাবে নদীর তৃঞ্চা
পাহাড়ের ফাঁক থেকে বরফ গলে ঝরবে ঝর্ণা
চাঁদে ডানা মেলে ছড়িয়ে বেড়াবে জ্যোৎস্না
সুগন্ধি ছড়িয়ে গোলাপ খেলা করবে
সংগোপনে বাতাসের সাথে
লোকালয় হতে অনেক দুরে।
.
০৫।০৮।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026