প্রত্যাশিত আলো
- শরিফুল ইসলাম

চক্রান্তের চক্রব্যুহে কালের বিবর্তনে
হারিয়ে গেছে জাগ্রত বিবেক।
মেঘেরা আড়াল করে ঢেকে রেখেছে
উজ্জল রোদ্রের কোলাহল।
আকাশে বাতাসে আর ভাসে না
লাল নীল উল্লাসের ঐক্যতান।
গগন জুড়ে কালো মেঘের আনাগোনা
পৃথিবীটা ধোঁয়াটে বিবর্ণ।
কপালের উপর কালো চশমায়
ঝাপসা চোখে উদাস দৃষ্টি দেখেনা কিছু।
.
এই বুঝি এলো!
ভীম রূপি কাল তুফান।
শ্বশ্রুকাতর বৃদ্ধ পিতা অপেক্ষার প্রহর গুনছে ঘরের কোণে
চেয়ে আছে ঘড়ির কাটার দিকে।
খোকা অফিস থেকে বাসায় ফিরতে পারবে তো?
নাকি কোনো গলি থেকে বেরিয়ে আসবে
হায়েনার অপ্রত্যাশিত বান।
হৃদয়ের মনি কোঠা থেকে দুমড়ে মুচড়ে
ভাসিয়ে নিয়ে যাবে জীবনের সব অবলম্বন
বয়ে আনবে সারা জীবনের কান্না।
.
তারপরও ঝাপসা আকাশে উদাস দৃষ্টি মেলে
চেয়ে আছি, কখন মেঘ ফুঁড়ে উঠবে
পূর্ব দিগন্তে সোনার থালা
আলোয় আলোকিত হবে পৃথিবী?
২৩।০৭।২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026