পাঞ্জেরি
- শরিফুল ইসলাম

সে রাত তো আর পোহালনা, ওগো পাঞ্জেরি!
শত ক্ষত বুক তাই কবি তোমাকে স্বরি।
অমানিষার ঘন ঘোর আঁধার দিয়েছে বেড়ি
কত কুয়াশা বুকে বেধে দিয়েছি পাড়ি।
তবু কেন আজ ডুবে যায় জীবনের জয়ভেরী
সে রাত তো আর পোহালনা, ওগো পাঞ্জেরি!
উত্তাল দরিয়ার উর্মিমালায় ভেসে যাচ্ছে সবই
তাই তো দরিয়ার কূলে বসে তোমাকেই স্বরি কবি।
দমকা দমকা তুফান তোলে ঐ কালো দিগন্তে
নমরুদ ফেরাউন উঠে আসে দিন দিনান্তে।
পাঞ্জেরি! দেখ চেয়ে দেখ অথৈই জলে
ঐ ফুরাতের পানি এখনো লাল টলটলে।
মিশরের নীলনদে বইছে রক্তের ধারা
দেখ চেয়ে দেখ এ রক্ত খায় কারা।
কাশ্মীর সিরিয়া ইরাক
লেগে আছে রক্তের দাগ
আফগানে মেরেছে বোমা, দেখ চোখ মেলে
মসজিদে ওরা দিয়েছে আগুন জ্বেলে।
আঁধারের পর্দা ডেকেছে কালো রক্তের বান
নিয়েছে কেড়ে লক্ষ কোটি আছিয়ার মান।
তৃঞ্চা মেটেনি তবুও ফিলিস্তিনে গড়েছে শ্বাশান
ভারত নেপাল বসনিয়ার আকাশে উড়েছে বিষাণ।
তারপরও জনতার মাজলুমে জ্বলছে আগুন
নাফ নদীতে ভাসছে আরাকানের ফাগুন।
সম্মুখে শুধু ভেসে আসে মাজলুমের আহাজারী
সে রাত তো আর পোহালনা, ওগো পাঞ্জেরি!
দুর্ভাগ্যের শর্বরে বিস্বাদ ষন্ত্রনার ঢেউ জাগে
ক্ষুধিতের পাঁজরায় মৃত্যুর ভিক্ষা মাগে।
তবুও গলিত স্থবির উষ্ণ অনুরাগে জাগে কুয়াশায়
আঁধার ছিন্ন করে আরেকটি প্রভাতের ইশারাই।
দেখ, দেখ ঐ ধ্বনি গর্জায় অগণন মাজলুম আহাজারী
পাঞ্জেরি!এ রাত পোহাবার আর কত দেরি, কত দেরি!!!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026