তাঁদের স্বার্থের সাথে যুদ্ধ হয় আমার
- পঙ্কজ শীলসাহিত্যের বুকে কলম ছুঁড়ার দু-দশক পর কবিতায় আলিঙ্গন করে; কবিদের আড্ডায় মজে আমিও কবি হয়েছিলাম! কেউ আমাকে জোর করেনি, 'কবিতা' নামে কবিতার সাথে প্রথম প্রেম আমার। কি সুন্দর ছিলো- তার রূপ আর অলংকার! চন্দ্রমুখী সে,'চন্দ্রিমা' নাম দিয়েছিলাম তাঁর। প্রতিদিন-প্রতিমুহূর্তে কবিদের মুখে শুনতাম- আমার কবিতার 'প্রশংসাবাণী'। লজ্জায় মুখ আমার লাল হয়ে যেতো। আর এখন 'অগ্নিবাণী' শুনায় আমায় মুখ থেকে ছুঁড়ে মারে বিষ! তাদের অহংকারে জ্বলে পুড়ে কবিতা। আর আড্ডা জমায় নিজের ব্যস্ততার সাথে তাদের স্বার্থের সাথে যুদ্ধ হয় আমার! . ৩০.১১.২১০৭ ইং জামালগঞ্জ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।