আমিন
- এস জামান হুসাইন - গোলাপ ফুল

একদা এক ইমাম পড়াইতো নামাজ
শহরের কোন এক মসজিদে,
থাকতো খাইতো সভাপতির বাড়িতে ।

কহিলেন ইমাম জুম্মার খোতবায়,
" শুনহে মুসল্লি, শুনহে সবায়,
বেপর্দা হয়ে চলাফেরা করা হারাম,
পর্দা না মানার শাস্তি হল জাহান্নাম ।"

নামাজ শেষে কহিলেন সভাপতি,
"হে ইমাম, তোমার চাকরির নাই গতি ।
আমার বউ বেটি মার্কেটে যায়,
লুকিয়ে লুকিয়ে তুমি দেখো তায়,
মসজিদে এসব বলা কি শোভা পায়?

ইমাম এবার চাকরি লইলেন অন্য মসজিদে,
থাকা খাওয়ার ব্যবস্থা সেক্রেটারির বাড়িতে ।
সুদের বিপক্ষে ওয়াজ করিলেন ইমাম,
"সুদ থেকে বেঁচে থাকো, সুদ খাওয়া হারাম ।"

এবার রাগিয়া কহিলেন সেক্রেটারি,
"শুনহে ইমাম, তোমার নাই আর চাকরি,
করি আমি সুদের কারবার,
এসব মসজিদে বলা কি দরকার? "

ইমাম এবার চাকরি লইলেন পাড়াগাঁয়,
ভাবিলেন, কহিব না কিছু আজ খোতবায়,

ইমাম পড়িল দোয়া দরুদ, পড়িল ইয়াছিন,
সাবেক ক্যাশিয়ার ইয়াছিন ছিল ইমামের কাছে অচিন ।

কহিল ক্যাশিয়ার, খাও তুমি আমার,
আমি বাবর, ক্যাশিয়ার এই জুম্মার,
দোয়া করিলা তুমি সাবেক ক্যাশিয়ারের,
সাথে নিলা তার বাপের নাম হাকিমের ।
আগামী জুম্মায় দোয়া করিবা বাবর নামে,
নইলে চাকরি তোমার পাঠাইব যমে ।

মনের দুঃখে ইমাম গালি দিলেন আরবিতে,
"আমিন, আমিন" বলিল বাবর মনের খুশিতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026