পালাতে পারবেনা
- ফয়জুস সালেহীন
আমার কাছ থেকে অনেক অনেক দূরে পালাতে চাও?
তুমি কি আন্দামান দ্বীপপুঞ্জে যেতে চাও?
নাকি চলে যেতে চাও সেন্টমারটিনে?
তুমি কি তেপান্তরের মাঠে চলে যেতে চাও?
নাকি অ্যানটারটিকায় চলে যেতে চাও?
নাকি মঙ্গলগ্রহে?
নাকি চাঁদে?
নাকি ঠিকানা না জানিয়ে চলে যেতে চাও কোন অচিনপুরে?
নাকি বার্লিনের প্রাচীরের মত প্রাচীর তুলে পালিয়ে থাকতে চাও?
যত দূরেই যাওনা কেন, পালাতে তুমি পারবেনা।
আমার মনের আদালত তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড,
না না আজীবন কারাদণ্ড দিয়েছে।
তুমি এখন আজীবন বন্দী, আমার চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদয়ে।
তুমি আছো দীর্ঘশ্বাসে, তুমি আছো স্বপ্নের মাঝে
এইতো এখনও আমার দু’চোখে তোমার মুখখানা ভাসছে
পালাবে কি করে প্রিয়তমা?
পালাতে পারবেনা।
৫-৯-৯৫ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।