কেন এ কান্না
- আবু জাফর বিশ্বাস
পাহাড়ের কান্না ঝরনা
তাই ধরনীর বুকে বয় বন্যা
আকাশের কান্না বৃষ্টি
প্রকৃতির দিকে তার দৃষ্টি
নদীর কান্না বন্যা
তাই খুজে ফেরে মোহনা
হৃদয়ের কান্না অশ্রু-জল
তাই যুগোল নেত্র রসাতল
শরীরের কান্না ঘাম
তাই পরিশ্রমে ঝরে অবিরাম
গাছের কান্না রস
তাই কাটলে পড়ে কষ !
................
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।