অতৃপ্ত সাধ
- আবু জাফর বিশ্বাস
তোমারে আমি বেসেছি ভালো
জীবন সোপেছি তোমাতে,
লাজুক চোখে রেখেছি চোখ
হাত রেখেছি হাতে।
নিন্দা লাজের মাথা খেয়েছি
ভুলেছি; মন্দ কথার ভয়,
তবু শুধুই ভালোবাসি তোমায়
নাহি কোন সংশয়।
আলতো ছোঁয়ায় কোমল পরশে
কপোলে মাখিয়া চুম্বন;
দু’জন দু’জনে অপলক নয়নে
মাখামাখি আলিঙ্গন।
আজন্ম তৃষ্ণা লইয়া বুকে
খুঁজি; মিলনের সবটুকু সুখ,
সকল দুঃখ ম্লান হয়ে যায়
দেখে তোমার হাসি মুখ।
তোমার স্পর্শের অতৃপ্ত সাধ
চাহি; লক্ষ কোটি রজনী,
প্রেম সুধা; অনন্ত ক্ষুধা,
আগে কখনো বুঝিনি!!
---------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।