পাপী হবো
- রাসেল রুশো - গোপন প্রেম

তোমার প্রণয়বৃত্তে থমকে আছে ভবিতব্য সময় ;
অনিকেত মন তোমার ভিতর ঘরের আশ্রয় চায়।
আমার জীবনাধিক মানুষগুলো ভুল জানেনি;
ভুল জেনেছো তুমি, খিড়কি দরজা খোলা রেখে মন টেনেছো তুমি।

ফণিমনসা,
নিত্য তুমি সকাল-দুপুর-সন্ধ্যা-রাতি মনের ঘরে বসতি গড়ো
বেসাতিসমেত থাকি।
মিথ্যে বুঝি, হৃদয় নামের অঙ্গখানির নিত্যকার জানাশোনা?
গুচ্ছ গুচ্ছ অনুভূতির নিত্য জমা কথা মালা?
সত্য বলেই মানছি আমি তোমার মুখের পংক্তিমালা।
পারিবারিক রীতিমতো নিত্যকালের চলা,
পথের ধারে থমকে পড়লে মানুষ বুঝি একেলা?
সিসিফাসের সুখ বুঝিনি পাথর টানার কাজে,
প্রণয়-পাথর বইতে গিয়ে সুখ বুঝি আজ বাজে।
শাস্তি দিও, দণ্ড দিও। সব নেবো মন পেতে।
নেশা যদি না কাটে আর হবো তবে পাপী।
তোমার জন্যে হাজার জন্মে স্বপ্ন দেখতে রাজি,
তোমার জন্যে ব্যর্থ হলেও ধরবো প্রেমে বাজি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০৫-২০১৯ ১১:৪৫ মিঃ

#Youtube


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026