পঞ্চাশ বছরের সেরা তাপমাত্রা
- আবু জাফর বিশ্বাস

পঞ্চাশ বছরের সেরা তাপমাত্রা এবার নাকি ভাই?
তাই বিবর্ণ প্রকৃতি বৃক্ষরাজি জনজীবনে শান্তি নাই।

গ্রীষ্মের ঝাঁঝাঁ শুষ্ক দাবাদাহ তপ্ত রোদ টনটনে,
শুধু অস্থির শহর কিম্বা গ্রাম স্বস্তি নাই জনমনে।

কোথাও কালবোশেখীর কালহাত করছে পয়মল,
শীলাবৃষ্টি ঝড় সোনার ফসল মিষে যাচ্ছে ধরনীতল।

গর্ত-কূপে অগভীর নলকূপে উঠছে না বেশি পানি,
কলসি হাতে লম্বা লাইনে দাড়িয়ে আছে রমনী।

কৃষান মাঠে অর্ধপাকা কাটছে সোনার ধান,
প্রখর রোদে পুড়িয়ে ত্বক যাচ্ছে বেরিয়ে জান।

ফসল তুলে মহাজনের দেবে সুদের টাকা,
কিস্তি যদি না দিতে পারে আঙ্গুল করবে বাঁকা।

মেঘের ভয়ে সবাই ভাবে কখন তুলবো ঘরে,
কষ্টের ফসল তুলতে না পেলে এবার যাব মরে।
...................
২৭/০৪/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026