অগ্নিস্নানে যশোর
- আবু জাফর বিশ্বাস
৫৪বছরের রেকর্ড তাপমাত্রায় দেশের শুষ্কতম অঞ্চল যশোর,
রেকর্ড পরিমাণ তাপমাত্রায় গ্রীষ্মে অগ্নিস্নানে পুড়ছে এবছর।
উজাড় হয়ে যাচ্ছে বনভূমি, নতুন করে হচ্ছে না সৃষ্টি,
ওজন স্তর হচ্ছে হালকা, বাড়ছে তাপ, হচ্ছে না বৃষ্টি,
নদ-নদীতে পানি প্রবাহ না থাকায় পানি কমছে স্তরে,
যশোরের ভৈরব, কপোতাক্ষসহ বহু নদী যাচ্ছে ম’রে।
কল-কারখানা নির্মাণ, নগরায়ন, গ্রীণ হাউজ ইফেক্ট,
জীবনযাত্রায় স্থবিরতা অসুখ-বিসুখ খাবার পানি সংকট।
কার্বণ-ডাই অক্সাইডের নির্গমনের পরিমান পাচ্ছে বৃদ্ধি,
ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, বৈশ্বিক উষ্ণতা পাচ্ছে বৃদ্ধি।
একদিকে তাপমাত্র পাচ্ছে বৃদ্ধি, আর পানির উৎস নষ্ট,
প্রভাব পড়ছে প্রকৃতির উপর, জনজীবনে তাই এত কষ্ট।
দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি নামলেও নেই যশোরে,
বিবর্ণ তরু-লতা, সুপ্ত সবুজ পাতা, চৌচির মৃত্তিকা চিরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।