মহান মে দিবস
- আবু জাফর বিশ্বাস

আজ মহান মে দিবস; দাসত্ব শোষণ নিপীড়ন বঞ্চনা ঋণ,
বিশ্বজুড়ে শ্রমজীবিদের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন।
১৮৮৬ সালের ১মে এই দিনে শ্রমিকদের নায্য অধিকারে,
প্রতিবাদী শ্রমিকরা জীবন দিয়েছিল যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে।

শ্রমের ন্যায্য মুজরীর, ৮ঘন্টা কাজের দাবিতে আন্দোলন,
বুকের তাজা রক্ত ও জীবন দিয়ে শহীদ হয়েছিল শ্রমিকগন।
যাদের ঘামে বেঁচে থাকে অর্থ, সচল থাকে অর্থনীতির চাকা,
তাদের জীবনে কেন নেই সুখ, কেন দুঃখ কষ্টে ঢাকা ?

আর কত গার্মেন্টস শ্রমিক রানা প্লাজার নিচে পিষ্ট হবে?
আর কত তাজরিন গার্মেন্ট-এর মত অগ্নিদগ্ধে কয়লা হবে!
রোগে-শোকে শীর্ণ শরীর, জীবনটা নিদারুণ হাহাকার,
তবুও সর্বশক্তি দিয়ে চালায় কাজকর্ম, তাগিদে জীবিকার।

হৃদয় নিংড়ানো ভালোবাসায় গড়ে তোলে গগণচুম্বী বিল্ডিং,
শীতাতপ নিয়ন্ত্রিত রুমে শুয়ে মালিক স্বপ্ন দেখে রঙিন।
কারনে অকারনে দেখায় রক্তচক্ষু, অহমিকা আর অহঙ্কার,
পায়না তাদের ঘামের প্রতিদান, পায়না ন্যায্য অধিকার।

সভ্যতার প্রতিটি ইট পাথরে জড়িয়ে শ্রমিকদের রক্তঝরা ঘাম,
আমরা কি এখনো পেরেছি দিতে শ্রমের ন্যায্য মুজরী ও দাম ?
....................
০১/০৫/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026