সরল পথে সত্য চলে
- শরিফুল ইসলাম
বুকে যাহার কাঁপন ওঠে
কথায় উচু শির,
মিথ্যা সাথে লুকিয়ে আছে
দেখায় বড় বীর।
সরল পথে সত্য চলে
মিথ্যা ব্যাকা পথে,
নিচু পেলে গড়ায় পানি
উঠে নাগো রথে।
আলোর গোড়ায় আঁধার নামে
ছায়া থাকে সাথে,
চাঁদ সূর্ষের নাই গো ছায়া
সত্য মিলে তাতে।
সত্য যখন আলো ছড়ায়
মিথ্যা তখন ছায়,
সত্যের আলোয় জ্বলে পুড়ে
ধ্বংসে জীবন বায়।
২৩।০১।২০১৮ গাজীপুর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।