মরা নদীর স্রোত।
- শরিফুল ইসলাম

মরা নদীর বুক বেয়ে
বালু মাটি কেটে কেটে
সেই স্রোত আজও বয়ে চলেছে।

দুই কূলের কচুরিপানা
কাঠফাঁটা রোদ্রে দাঁড়িয়ে
পাতা নুয়ে দিয়েছে মাটির বুকে
তবুও দাঁড়িয়ে রয়েছে আ মরণ
জোয়ার আসবে বলে।

সেই কখন সূর্ষ উঠেছিল
এখন সোনালী বিকেল পড়ে এলো
কলো পর্দা তেড়ে আসছে
আলোকিত পৃথিবী ঢেকে দিবে এখনি।

গাঁয়ের আইবুড়ো কুৎসিত মেয়েটি
এখনও ঝিনুক কুড়িয়ে ফেরে
এক বিন্দু মুক্তোর আশায়।
বালু চরে বুক চাপটে পড়ে আছে
আর একটি ভোরের প্রতিক্ষায়।

যখন ঝরে গেল মগডাল হতে একটি কড়ি
থেমে গেল হাজার বছরের হেটে চলা পথ
মাথার উপর হতে আকাশটাও সরে গেল।
তখনও বয়ে চলেছে
মরা নদীর স্রোত।

২০।০১।২০১৮ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026