নিঃসঙ্গ
- শরিফুল ইসলাম

ঘুমান্ত ফুটপথে একা চলেছি নিঃশব্দ নিরাবতায় এই আমি
স্তব্ধ সময়ে চাঁদহীন আকাশে শুধু ক্লান্ত তারাগুলি মিটি মিটি জ্বলে
ঝিঁ ঝিঁ করে ডেকে ডেকে জোনাকিগুলোও বড় ক্লান্ত
ক্লান্তিহীন, শ্রান্তিহীন শুধুই আমি, বড় অভিমানে
অনেক না বলা কথায় তুমি ক্ষণিক আপন
নিঃসঙ্গতায় আজ অসাড় এ জীবন।

হয়তো এসেছিলাম তোমার অতিথি হয়ে
তবু ভুলতে পারিনি গন্তব্যহীন এই অজানা পথে
কবে কখন এই পথ চলা শেষ হবে তা আমি জানিনা
তবে এতটুকু জানি এ পথে চলতে হবে আমার
ঘৃর্ণা লাঞ্চনা অপমান নিঃসঙ্গ জীবনের এইতো আপন
তবুও তো কিছু আছে হৃদয়ের মাঝে সর্বক্ষণ।

কিছুক্ষণ পর হবে ভোর, জাগ্রত হবে পথ
শত কোটি ব্যস্ততায় বিলিন হয়ে যাবে নিঃসঙ্গতা
জন কোলাহলে ঘুম ভেঙে যাবে গোটা পৃথিবীর
নেশাচরের মত ঘুমহীন লাল চোখে রয়ে যাব একা
এ ভূবনে তুমি সত্তা জুড়ে আমারই আপন
আর আমি? পর তোমার, সব সময়, সর্বক্ষণ।

২২।০১।২০১৮ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026