আজো মনে পড়ে তোমায়
- আবু জাফর বিশ্বাস
আমার আজও মনে পড়ে তোমার সবগুলো কথা,
মনে পড়ে সেদিনের সেই জ্যোৎস্নার অবাক শুভ্রতা।
নিরিবিলি শান্ত শীতল বাতাসের স্পর্শ মাখানো চারপাশ,
মনে পড়ে জ্যোৎনাস্নাত রাতের শিশিরে ভেজা ঘাস।
তুমি যে অধুনা নিজেকে জড়াও আঁটসাঁট পোশাকে,
মনে পড়ে তোমার মুচকি হাসি চেয়েথাকা অপলকে।
বর্ষাস্নাত সোদা মাটির গন্ধে বুকে কতটা ব্যাথা জাগে,
মনে পড়ে ঝাঁঝাঁলো সুগন্ধীমাখা ছোঁয়া দিতে অনুরাগে।
ভেজা শরীরে শাড়ির আলিঙ্গন কতটা যে মোহনীয়,
মনে পড়ে দীঘল কালো ভেজা চুলের সেই গন্ধটিও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।