সুপ্ত বাসনা
- শরিফুল ইসলাম

অনেক যতনে
একটি ফুলের চারা রোপন করেছি
আমার হৃদয়ের ভূপৃষ্টে
প্রতিদিন জল ঢেলেছি
আলো দিয়েছি, বাতাস দিয়েছি
তৃঞ্চার্ত হৃদয়ে তৃপ্ত বাসনা জাগিয়ে
একটা স্বপ্ন এঁকেছি রঙিন আল্পনায়।
কচি কচি পাতা প্রজাপতি ডানা মেলে
চারাটি বড় হয়ে উঠলো
একদিন ফুলও ফুটলো
আমার স্বপ্ন উঠেগেলো পর্বতের চুঁড়ায়।
খোলা পিঞ্জরে রঙ লাগিয়ে সেজেছে
সূর্যের সাথে তাল মিলিয়ে রক্তিম রঙে।
হঠাৎ মেঘের জমানো বৃষ্টি ও বজ্রপাত
তার সাথে যোগ দিলো ঘুর্ণিঝড়
ফুল গাছটির কচি মগডালগুলো
প্রলয় ধ্বংসে লণ্ডভণ্ড হয়ে গেল।
মা বললেন, চিন্তা করিস না খোকা
এ জমিনে আবারও বৃষ্টিপাত হবে
রোদ উঠবে, বাতাস বইবে
ভূমি হবে উর্বর
পাতাও গজাবে, ফুলও ফুটবে, ফুটবেই।

০৪।০১।২০১৮ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026