মুক্ত বিহঙ্গ
- শরিফুল ইসলাম

আমি তোমাকে আমার মনের খাঁচায় বন্ধি করেছি
নুনের মত তোমাকে ভালোবেসেছি ।
পখি যে ভাবে তার ছানাকে
মাঠ যে ভাবে সবুজ ঘাসকে
মাছ যে ভাবে নদীর পানিকে
তেমনি আমি তোমাকে ভালোবেসেছি।
যে হাত দিয়ে হাত ধরে চলেছ
সেই হাত দিয়ে হৃদয়দ্বারে কপাট এঁটে দিয়েছ।
আমি তোমার খাঁচার দ্বার খুলে রেখেছিলাম
তোমাকে ভালোবাসা শিখিয়েছিলাম
তোমাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলাম
তুমি সেই স্বপ্ন ডানায় ভরকরে আজ মুক্ত বিহঙ্গ।
আমি বনে বাদাড়ে আজও খুঁজে ফিরি
খুঁজি এই মরা নদীর সেই স্রোতটাকে।

২১।১১।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।