স্বাগতম ২০১৭
- শরিফুল ইসলাম

ধাবমান এই কালস্রোতের টানে
নব আনন্দ বাজুক ব্যাকুল প্রাণে।
ধুয়ে যাক, মুছে যাক হয়ে যাক নিরাকার
জড়িয়ে আছে যত জীর্ণ পুরাতন কুসংস্কার।
কালপ্রবাহের অনন্ত গন্তব্যে রেখে
নব প্রভাতের সূর্যকিরণ গায়ে মেখে,
নিজস্ব ধারায় নিজস্ব ছন্দে চলি নিরুদ্দেশে
অপেক্ষার শেষ প্রহরে একটু ভালবেসে।
শুণ্যতার কৃষ্ণগহ্বরে
সূর্যালোকিত ভোরে,
ফেলে আসা স্মৃতি উঁকি দেয় মনের কোণে
কালানান্তরের অসীমে, পুষ্পশোভিত প্রাণে।
প্রজ্জ্বলিত সূর্যের আলোকচ্ছটায় আলোকিত হোক বিশ্ব
স্মৃতির আশাজাগানিয়া সূর্যালোকিত ভোর হোক দৃশ্য।
নতুন সূর্য উঁকি দিবে পুরাতনের গ্লানি ভুলে
নব উদ্যামে উঠবে জেগে জয়ের নিশান তুলে।
মুকুলিত নব প্রাণের নব আশা
স্নেহে ভরে আসুক প্রেম, ভালবাসা।।
বিদায় হে ২০১৬
স্বাগতম ২০১৭।
৩১।১২।২০১৬ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।