সেইখানে পাড়ি দেব
- শরিফুল ইসলাম

মেঘ মিশেছে পাহাড়ের চূড়ায়
সমুদ্রের শেষ প্রন্তরে এসে,
আকাশ গোলেছে বৃষ্টি হয়ে
ঝর্ণাকে ভালবেসে।
পোড়া মাটি যেখানে মাতে
প্রকৃতির খেলায় ,
ফুলের গন্ধ গায়ে মেখে
ছুটিছে মেলায়।
রংধনু যেখানে স্বপ্ন জোগায়
দু`চোখে একে ,
ছায়া পথ ধরে হেঁটে যাব সেথা
আলো পথ বেঁকে।
রক্তে শিরায় মিশে থাকবে
গাছ পাতা হয়ে ,
আগুন বৃষ্টি হয়ে থাকবে
মেঘেদের দলে।
সেইখানে পাড়ি দেব তোমার সাথে
কাটাবো ভাত মাটির জীবন ,
সাথে বুকে বেঁধে রেখ আমায়
তন্দ্রায় হারিয়ে আসুক মরন।
১৮৷০৫৷২০১৬
গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।