সুখের সন্ধানে
- শরিফুল ইসলাম

ভাবনাই দিশেহারা, বিষাদ অবসাদ,
কাকে বলি না বলা জ্বালা,
নিঝুম রাত, জেগে আছে কিছু তারা
চোখে স্বপ্নের কথামালা।
।।
আমি জানিনা কেন এমন হলো আমার
রাত যে কাটে না আর,
স্বপ্নের সীমানা খুঁজি ভেদ করে কুয়াশা
ঠিকানা জানা নেই তার।
।।
জন্মাবধি ডেকে গেলো আমার প্রাণ পাখি
শোনেনি কেউ সে ডাক,
বনলতা হয়ে বলেনি কেউ, সঙ্গোপনে
আঁধার রাতে জিরিয়ে যাক।
।।
পিপাশায় আমার গলা শুকনো কাঠ
বুকে আঁকে কম্পিত আলপনা,
চারু শীতল পিয়ালা নিয়ে আসেনি কেউ
চারিদিকে ধুধু মরুর আনাগোনা।
।।
ভিড়ে ভরা স্বপ্নের মাঝে চলেছি একলা
অনন্ত পথ পাড়ি দিয়ে,
ধ্রুপদী ডাকে সাড়া দেয়নি এখনো কেউ
নেয়নি বুকে জড়িয়ে।
।।
তবুও আমি চলেছি অজনা সুখের সন্ধানে
দুর্গম পথ মাড়িয়ে।
০৩।০১।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026