শ্রমিকের মান
- শরিফুল ইসলাম

তোমাদের দালানে ভরে আছে ঘ্রানে কুলি মজুরের ঘাম
দেহের রক্ত পানি পদে ঝরায়ে আনি পেয়েছে কি তার দাম?
জোটেনা দু’বেলা একমুঠো ভাত আঁখি ফেঁটে আসে জল
এমনি করে কি ঠকবে চিরকাল কুলি মজুর আর যারা দুর্বল।
।।
যাদের শ্রমে হয়েছে অট্টালিকা, রাজপথ আর চলছে কারখানা
যাদের খুন মেখে আজ সোনার অঙ্গে লাগেনা ধূলিকণা,
যাদের পরিশ্রমের ফসল ফলায়ে তোমরা হয়েছ কোটিপতি
যাদের বুকের পাঁজর দিয়ে গড়ায়েছ নব-বধুর হীরামতি,
কোথায় পেলে অর্থ-সম্পদ, ধরণীর প্রতিটি ধূলিকণা জানে
তোমার মিয়াসাহেব হওয়ার পিছনে আছে কি তার মানে?
।।
সূর্যোদয় হতে সূর্যাস্ত যারা মাথায় করল পাথর খোয়া বালি
তোমাদেরই সেবিতে শ্রমিক আজ শত জ্বালা বুকে নিল তুলি।
ওরাও মানুষ, তোমাদের মত স্বপ্ন আছে ওদেরও দু’চোখে
বেদনার আকাশে আর্ত-পীড়িতের খুন ঝরে তোমাদেরই সুখে।
।।
--------------------------আর বেশিদিন দুরে নয়,
জন্মঅবধি বেড়েছে যত দেনা, হতে পারেনা তার ক্ষয়!
কাল বৈশাখীর কালো মেঘ ছিন্ন করে ভেসে উঠবেই গাঢ় নীল
আপাদমস্তক ঝরা ঘামের বন্যায় রুদ্ধ দ্বারের খুলেযাবে খিল।
শ্রমিক রেখেছে এ নিখিল বিশ্বের সর্ব-কাজের শ্রেষ্ট অবদান
তোমাদের ব্যথিত বক্ষে ভরে যাবে মহা-মানবের সবটুকু সম্মান।
মে দিবস ২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।