মানুষ তবে
- শরিফুল ইসলাম

মানুষ মানুষের জন্য, মানুষই মহিয়ান
সৃষ্টির শ্রেষ্ট জীব বিধির দেওয়া সম্মান।
কেন তোমরা মানুষকে ক্ষুদ্র করে দেখ?
খোদার দেওয়া সম্মান শিরে তুলে রেখ।
মসজিদ মন্দির গির্জা কাবা’র নাহি মুল্য
এক খানি ক্ষুদ্র দেহ সমতুল্য।
জাত ধর্ম গোত্র সব একই জাতি
আদম সন্তান তোমাদেরই জ্ঞাতি।
একই পিতার সন্তান সবে রক্ত মাংসে মানুষ
তবে কেন আজ ক্ষমতার জোরে হারায়েছ হুস।
।।
ক্ষুধার রাজ্যে ক্ষুদেরাম চলেছে তার কাজে
দু’মুঠো অন্ন এনে দিবে সকাল সাঁঝে।
একবেলা ভাত একবেলা রুটি তাও একটু কম খেয়ে
জমেছে কিছু ব্যাংকের কোণে প্রতিদিন দু’টাকা বাঁচায়ে।
চেয়ে আছে বড়নেতা লক্ষ ক্ষুদেরামের ধণ
কেমনে নেবে হাতিয়ে করছে পণ।
মঞ্চে উঠে দেয় সে ভাষন কোটি টাকা নয়তো কিছু
ক্ষুদেরামের রক্তের ফোঁটা ছিনিয়ে নিতে লেগেছে পিছু।
।।
বানভাসি দূর্যোগে লক্ষ ক্ষুদেরাম ভাসে
ত্রান তহবিল হতে দান করেছে কি সে ?
অন্ন বস্ত্র নেইতো কিছু দিচ্ছে সরকারে
পৌঁছানোর আগে বড়হোতা অর্ধেক খাচ্ছে মেরে।
গোপনে চুষছে আর্তপীড়িতের ধণ
শত কোটি টাকার মালিক হবে এইতো পণ।
সাদা কাপড়ে সাদা মনে দিচ্ছে ত্রান
দুঃস্থের হক মেরে করছে মাল্য দান।
।।
-----------------------পশ্চাতে চাহি
যে মনুষ মনুষের জন্য তাদের গান গহি।
হায়’রে অর্ধ পৃথিবীর নেতা পৃথিবীর ক্ষমতাধর
নিজ কাঁধে তুলে আটা চললো দুখিনী মায়ের ঘর।
আবু-বক্কার, ওমর, ওসমান, আলী
অর্ধ পৃথিবী করেছে শাসন লাগেনী হাতে কালি।
।।
মানুষের স্বর্গ বন্দি করে মানবতার পুষ্প গেছে ঝরে
মানুষের হক মানুষে খায় মানুষের ভেঙে পাজরে ।
আলোক গ্রাসে আজ অন্ধতা রাহু
আঁধার ভাঙতে এসো ওগো উত্তরিয়া বাহু।
০৫।০৬।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026