বৈশাখী সূর্যোদয়
- শরিফুল ইসলাম

বৈশাখ এসেছে আবার বেজেছে কিশোরীর চূড়ি
নাটাই বেঁধেছে ঐ উতালা প্রাণে কিশোরের ঘুড়ি,
উল্লাসের বৃষ্টি নামবে এখনি আকাশ ভেঙে চূরে
বৈশাখ এসেছে আবার একটি বছর ঘুরে ফিরে।
।।
বৈশাখ এসেছে আবার রঙিন রঙের মেলায়
বাসন্তী রঙের শাড়ির বাহারে মাতাবো খেলায়,
দখিনা বাতাসে ওড়াবো শাড়ির পাগলা আচল
নাচবো গাইবো হাসাবো খেলবো বাজাবো মাদল।
।।
বৈশাখ এসেছে স্বপ্নাহত কৃষকের খেয়াহীন ঘাটে
কাল নাগ ফণায় পিপাসা মিটাতে চৈত্রের ফাটা মাঠে,
ফসলের মাঠ যখন খটখটে রোদ্দুরে ভরা
বৈশাখ নিয়ে এলো জমিনের সেই সুখ উর্বরা।
।।
বৈশাখ এসেছে আম-কাঁঠালের ঝাঁকা মাথায় নিয়ে
রুদ্র তপ্ত তাণ্ডবী ঘাম ঝরিয়ে গতর বেয়ে বেয়ে,
মুহুমুহু বজ্রধনি বিজলী চমক ঘোষনা করে স্বগৌরবে
দৃষ্টির লাবণ্য মুগ্ধ করে মেঘ ফাটা বৃষ্টি জলের সৌরভে।
।।
বেশাখ এসেছে প্রভাতের নব সূর্যোদয়ে পরম সুখে
ফুটেছে হাসি উঠেছে পূর্ণিমা দুখিনী বাংলা মায়ের মুখে,
বৈশাখী ঝড়ে দুর্নীতি ভেঙ্গে মুক্ত কর, রাখি তীব্র আবেদন
আঁধার ভেদ করে আলোয় ভরুক আমার প্রিয় স্বদেশ অঙ্গন।
১০।০৪।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026