বিষাদ বসন্ত
- শরিফুল ইসলাম

ফুলে ফুলে রঙে রাঙা হলো বনান্তে
ফাগুন এলো দুয়ারে দুয়ারে বসন্তে।
বনবীথির রিক্ত শাখে সাজে বসন্ত বর
গলায় পরা মালায় ফুল ধনু লঘু-ভার।
।।
নব কিশলয়ের অফুরন্ত উল্লাস
কোকিলের শুরেলা কুহুতান।
ভ্রমর গুন গুনিয়ে হয়ে উঠে উচ্ছাস
বনময় ঘুরে ঘুরে ফুলের মধু করে পান।
।।
নীল আকাশের তলে লাল রঙ মেখে
সবুজের গালিচা সেজেছে শিমুল ডালে।
আর কতো দেখবো ফাগুন, চৈত্রমাস
শিমূল-পলাশ কৃষ্ণচূড়ার প্রাণে জেগেছে ত্রাস।
।।
ফাগুনের আগুন লেগেছে পিঞ্জরে
হৃদয়ে বিষাদ সিন্ধু বাজে কুহু কুহু সুরে।
আর কতো পুষবো বসন্ত আড়াল করে
সাগর যে শুকিয়ে যায় অনন্ত অম্বরে।
১৬।০২।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026