অভিমানে
- শরিফুল ইসলাম
কোন অভিমানে তুমি গেছ চলে
ব্যথায় ভরা দিনগুলি আমায় দিয়ে।।
যে দিন অস্তাচলে সূর্য্য যাবে ডুবে
আমার ব্যাথার দিনগুলি আর কি ফিরে পাবে?
কি আর হবে কেঁদে কেঁদে আমার সমাধিতে।।
পুরনো স্মৃতি পারবেনা দিতে মুছে
পারবে না নতুন জীবন গড়ে নিতে।।
প্রেমের প্রদীপ জ্বলাতে
তেবে কেন এলে না,
আভিমান ভেঙ্গে আমায় খোঁজ নিতে
কি আর হবে কেঁদে কেঁদে আমার সমাধিতে।।
ফুলের কলি আজ ঝরে গেলো
শাখের মাথায় ফুটলো না,
দিনের আলো আজ ফুরিয়ে এলো
সন্ধ্যা বাতি আর জ্বললো না।।
তবু অভিমান নিয়ে রয়েই গেলে
এলে না খোঁজ নিতে,
কি আর হবে কেঁদে কেঁদে আমার সমাধিতে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।