একবার এসে যাও না দেখিয়া।।
- শরিফুল ইসলাম

নদীর কূলে বসত বাড়ি
ভাঙনে দেয় বুকে পাড়ি।।
জীবন আমার যায় যে ভাসিয়া
ও প্রিয়া, একবার এসে যাও না দেখিয়া।।

জীবন আমার সঙ্গি বিহীন
বালুচরে তা হয় না রঙিন।।
ভেলার মত ভাসছে জীবন
কূল কিনারা হীন ডাকছে দরিয়া।।
ও প্রিয়া, একবার এসে যাও না দেখিয়া।।

তোমার নদীর ডেউ উঠেছে
আমার বুকে চর জেগেছে।।
তোমার ঐ বাহুডোরে
বুকের মাঝে ঝাপটে ধরে।।
আমায় নাও না ভাসায়য়া
ও প্রিয়া, একবার এসে যাওনা দেখিয়া।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।