কোথায় পাবো তারে
- শরিফুল ইসলাম

আমার হৃদয় চিরে দেখনা ওরে
আমি প্রেম অনলে মরছি পুড়ে।।
আমি দিবা নিশি হই উদাসী
জ্বালিয়ে মোর হৃদয় শশী।
প্রেমের জ্বালা নিভাই কেমন করে
আমার হৃদয় চিরে দেখনা ওরে।।
।।
তারে যে রেখেছে হৃদ মাঝারে
সেই মজেছে দু,’সংসারে
আমি তাঁর উদ্দেশ্যে বেড়াই ঘুরে
পথে পথে।
দেখা পাইতাম যদি তারে
আমি দেখিতাম নয়ন ভরে
আমার হৃদয় চিরে দেখ না ওরে।।
।।
কে জানে তার বসত্ কোথায়
কোন সে দেশান্তরে,
সে যে এখন বসত করে
আমার হৃদয় মাঝারে।।
তার তুলনা আমি দেব কি
যার প্রেমেতে জগৎ সুখী,
তোরা কেউ দে না বলে
কোথায় পাবো তারে
আমার হৃদয় চিরে দেখ না ওরে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026