ক্ষমা কর হে প্রভু
- শরিফুল ইসলাম

ক্ষমা কর হে প্রভু শেষ বিচারের দিনে
ভুল পথে গেলে সঠিক পথ তুমি দাও এনে।।
আমি যে অতি ক্ষুদ্র, হে পরোয়ারদেগার
বুঝিতে পারি নাই আমি তাই গোনাহগার,
//
বিশ্বাস করে না যারা তুমি আছ প্রভু
মার্জনা কর দু’চোখে জ্বেলে আলো তবু।।
অপরাধি করে সৃষ্টি করোনি যাকে
পবিত্র করে করুনা ধারায় ধরো তাকে,
ক্ষমা কর হে প্রভু শেষ বিচারের দিনে।।
//
রাতের আঁধারে আলো দিতে তুমি জ্যোৎস্না ছড়াও
বুঝিয়ে দাও সেই তুমি পাথরের বুক চিরে পদ্ম ফোটাও।।
পৃথিবীটা আলোকিত তোমারই বিরাজমানে
ক্ষমা কর হে প্রভু শেষ বিচারের দিনে।।
৩০।১০।২০১৬ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।