খুঁজেছি তোমায়
- শরিফুল ইসলাম

বেঁধেছিলাম স্বপ্নের ঘর চোরাবালির বালুকায়
আচমকা ঢেউ এসে ভেঙে দিয়ে যায়।।
বেদনার বালুচরে প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়,
হারিয়ে যাওয়া স্মৃতি গুলো ফিরে পেতে চাই।।
বেঁধেছিলাম সপ্নের ঘর চোরাবালির বালুকায়….

এ মনের মন্দিরে যতন করে রেখেছি তোমায়
ভুল বুঝে ছেড়ে যেওনা আমায়।।
এ জীবনে তুমি ছাড়া, আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই।।
বেদনার বালুচরে প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়…

কত রজনী আসে যায় তুমি এলে না
এ মনের গভীরে কত ব্যাথা তুমি বুঝলে না।।
শূন্য চোখে শুধু চেয়ে রইলাম,
বুকের ভেতরটা কাঁদে হাই
মেঘমুক্ত নীল আকাশে
শুখ স্বপ্নে শুধু খুঁজেছি তোমায়।।
বেঁধেছিলাম স্বপ্নের ঘর চোরাবালির বালুকায়…..।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।