দু’হাত বাড়িয়ে কাছে ডাকো।।
- শরিফুল ইসলাম
আজ এই বর্ষায় ভিজে আঁখি জল গেছে মুছে
দু’হাত বাড়িয়ে কাছে ডাকো।।
দুঃখ বেদনা জলে ধুয়ে ঘন বর্ষার গানে গানে
শুধু দু’জনার স্বপ্ন আঁকো।।
আমার যা কিছু আছে আজ সবই দেব তোমার।।
হৃদয় মাজারে আছে ফুল ফুটে
এসো তুমি আজ নিতে লুটে
প্রেম আর ভালবাসায় তোমার বুকে জড়িয়ে রাখো।।
আজ এই বর্ষায় ভিজে আঁখি জল গেছে মুছে
দু’হাত বাড়িয়ে কাছে ডাকো।
দক্ষিনা বাতাসে নব বসন্তে কোকিলের ডাক শুনে শুনে।।
ভালোবাসায় মন ভরে দাও
কাছে দুরে যেখানেই যাও
এই প্রেম আর ভালোবাসা হৃদয়ের পাতায় লিখে রাখো।।
আজ এই বর্ষায় ভিজে আঁখি জল গেছে মুছে
দু’হাত বাড়িয়ে কাছে ডাকো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।