প্রিয় সাথী আমার
- শরিফুল ইসলাম
প্রিয় সাথী আমার বেদনার পাহাড় গড়ো না।।
আমার চোখের জলে তুমি নাও ভাসায়ো না
একবার তুমি দেখে যাও
আমি প্রেম অনলে কেমন করে পুড়েছি।।
আমার বুকের পিঞ্জরে প্রেমের বাসা বেধোনা
আকাশের চাঁদ তুমি আমাকে আর ডেকোনা।।
একবার তুমি বলে যাও
ভালবেসে তোমায় আমি কি ভুল করেছি।।
আমার প্রেমের বাগানে কোকিল তুমি ডেকো না
আমার এ মন পাগল আর করো না ।।
একবার তুমি জেনে যাও
তোমার প্রেমে আমি আজ পাগল হয়েছি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।