ব্যথারই সোহাগ।।
- শরিফুল ইসলাম

ওগো প্রিয়তম ভালোবেসে এ হৃদয়ে এলে
আঁখি ভরে ব্যাথার কাজল তুমি পরালে।।
তোমাকেই দিয়েছি যতো ছিলো অনুরাগ
প্রতিদান দিলে তুমি ব্যথারই সোহাগ।।

গোলাপের পাপড়ি হয়ে বাগিচায় তুমি এলে
প্রেম সাগরে জোয়ার তুলে ভাটায় চলে গেলে।।
সূর্য কিরণে শুকিয়ে গেলো
ঝড়ে হলো এলোমেলো
উদাসী প্রাণে মেখে আজ প্রেমের পরাগ
প্রতিদান দিলে তুমি ব্যথারই সোহাগ।।

বেদনার সুর হয়ে স্মৃতিগুলো চোখে ভাসে
হৃদয় বীণার তারে বেজে ওঠে আবেশে।।
প্রেমের সমাধিতে
এসেছি অশ্রু দিতে
নোনা জলে ঢেউ খেলে ভাসিয়ে অনুরাগ
প্রতিদান দিলে তুমি ব্যথারই সোহাগ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।