অপমান
- শরিফুল ইসলাম

বাংলায় জন্ম তোমার
বাংলায় করো বাস,
বাংলায় বলোনা কথা
ইংরেজী করো চাষ?
।।
বাংলার ছেলে মাইকেল
ইংরেজী ভালবেসে,
কাব্য রচিতে পাড়ি
দিয়েছিল প্রবাসে।
।।
বঙ্গ ভাণ্ডারে রতন
বুঝেছিল প্রবাসে,
ফিরে এসেছে বঙ্গ তলে
বাংলাকে ভালবেসে।
।।
শহীদ হয়েছে ছেলেরা
বাংলা ভাষার জন্য,
বিশ্ব ভূবনে স্থান পেয়েছে
মাতৃভাষার গন্য।
।।
বাংলার সন্তান তুমি
কথায় কথায় বলো,
গুড,স্যার,থ্যাংক্স,সরি
আরো বলো হ্যালো।
।।
বাংলা ভাষার জন্য
যারা দিয়ে গেল প্রাণ,
ইংরেজী বলে তাদের
করছো অপমান।
০২।১২।২০১৬ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026