আদর্শিক জয়
- শরিফুল ইসলাম
পূর্ণতাপ্রাপ্তির পবিত্র প্রতীক
মহররমের শিক্ষা,
সম্মান মর্যাদা বিশ্বাস আনতে
দিয়ে গেছে তাই দীক্ষা।
নিজের জীবন উৎসর্গ করে
শিখিয়েছে আত্মত্যাগ,
দুনিয়ার মায়াজাল ছিন্ন করে
মেখেছে মৃত্যু পরাগ।
এক হাতে চন্দ্র এক হাতে সূর্য
হবে অতি তুচ্ছ তাও,
আন্যায় প্রতিরোধে সত্য প্রকাশ
যদি পারো করে যাও।
রাসুল (সঃ) এর অনুপমাদর্শ
করেছে অনুসরণ,
তাই তো কারবালার ঐ প্রান্তরে
করেছে মৃত্যু বরণ।
জান্নাতি যুব সর্দার হোসাইন
দিয়েছে যে প্রতিদান,
শত কারবালায় তোমরা তার
দিয়ে যাও দৃঢ়মান।
অন্যায়ের প্রতিবাদ অবিচলে
ধ্বংশ হবে ইয়াজিদ,
উত্তম এই জিহাদে তৈরী হবে
শান্তিকামি বায়েজিদ।
ঘুণে ধরা অবক্ষয়ে ঘেরা আজ
আধঃপতিত সমাজ,
নির্লোভ নির্মোহ নির্ভয় নির্ভীক
হয়ে পরো সত্য তাজ।
ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত
জালিমের সে অন্যায়,
অনন্তকালের আদর্শিক জয়
ফুরাতে রক্ত বন্যায়।
০১।১০।২০১৭ গজীপুর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।