আপনারে খুঁজিয়ে বেড়াই
- শরিফুল ইসলাম

নীরবে আঁখি নিভৃতে জেগে
স্বপ্ন দেখি বারে বার,
অন্ধকার ঘরে ক্ষণ-জন্মা স্বপ্ন
খুঁজে ফিরি যে আবার।
।।
ভিজিয়ে চোখের লালিমা পাতা
কেঁদে চলে নোনা জলে,
বেদনার দ্বীপে জ্বলন্ত আলো
ভেসে ওঠে আঁখি তলে।
।।
মনের দুয়ারে বন্দী যে বিশ্বাস
বিবেক তারে করে তাড়া,
অঘাত বিশ্বাসে পৃথিবী ভেঙে
ইচ্ছেগুলি দেয় যে নাড়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।