ঘুড়ি
- শরিফুল ইসলাম
খোকা খুকি খেলছে মাঠে নাটাই হাতে নিয়ে,
দাদা দাদি দেখছে চেয়ে চশমা চোখে দিয়ে।
খোকার ঘুড়ি আকাশ পানে উড়ছে ডানা মেলে,
খুকি তখন ছাড়ছে সুতা ভাইকে পাল্লা দিয়ে।
দাদা বলে ও দিদি ভাই ছাড়ো জোরে সুতা,
নীল আকাশে উড়াল দিবে উচু করে মাথা।
দাদি বলে ও দাদু ভাই আর ছাড়িস না সুতা,
একবার যদি যায় না কেটে খুঁজে পাবি কোথা।
দু’টি ঘুড়ি উড়াল দিছে গগন ভেদে মাথা,
সুতাই সুতাই লাগছে জটা কে বুঝিবে ব্যাথা।
সেই যে ঘুড়ি গেলো চলে আর দিলো না দেখা,
দাদা দাদির হাত যে মাথায় খাইলো একটা ছেকা।
ও দিদি ভাই ও দাদু ভাই চল না এবার ফিরে,
এমন খেলনা এনে দেবো আর যাবে না উড়ে।
*************
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।