ধন্য মনের জানালা
- শরিফুল ইসলাম

ধন্য আমি ধন্য তুমি
ধন্য আমার ভূবন ,
হৃদয় জুড়ে জ্বেলে আলো
দেখতে সুহৃদ শোভন ।
.
ধন্য হয়ে নাচে যে আজ
বনের পশু-পাখি ,
তাই না দেখে নাচে আমার
আলোয় ভরা আঁখি ।
.
মরা নদীর ঢেউ উঠেছৈ
ছুটছে স্রোতের ধারা ,
মরুর বুকে ফুল ফুটেছে
ঝরছে বৃষ্টি সারা ।
.
ধন্য মনে আকাশ বাতাস
আমার জীবন পুলক ,
হৃদ কমলের ছায়াপাতে
থাকবেই ধাঁধা গোলক ।
.
পোড়া মাটির সবুজ ঘাসে
পাতায় পাতায় হাসি ,
ঝিঁঝিঁ পোকা ঝাপটে ডানা
পুলক রাশি রাশি ।
.
আকাশ জুড়ে সাদা মেঘে
তুলে হাজার পালযে ,
যাচ্ছে ভেসে ঢেউ এর তালে
ধরেনি কেউ হালযে ।
.
ধন্য আজি আকাশ বাতাস
আমার কালের খেয়া ,
ঐ আলোতে ধন্যটা আজ
আধাঁর থেকেই নেয়া ।
.
২১।০৭।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।