তোমার প্রেম
- তিরোহিত ধানিকা

বাতাস ডাকে ফিসফিসিয়ে
আকাশ ডাকে জোরে
তবু তুমি আছ বসে
তোমার মনের ডোরে ।

তোমায় নিয়ে ভাবার সময়
খুব বেশি তো পাই না
তবু তুমি বল শুধু
আমি ছাড়া কিছু চাই না ।

তোমার বল কি লাভ আছে
এমন ভালো বাসার
আমায় ছাড়া চেষ্টা করো
একটু খানি হাসার ।

আমায় ছাড়া চলতে শিখো
জ্বেলো মনের দিপ
সময় নিয়ে সেজো তুমি
কপালে নীল টিপ ।

হাসতে হবে , বাঁচতে হবে
এটাই প্রেমের মূলনীতি
ওপার থেকে শান্তি দেবে
আমার প্রতি তোমার প্রীতি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026