শুধু তোমারই অপেক্ষায়
- আবু জাফর বিশ্বাস
যদি মন চাই চলে এসো তুমি এই হৃদয় পিঞ্জিরায়,
আমি অধীর আগ্রহে বসে আছি তোমারই অপেক্ষায়।
গ্রীষ্মের খরতাপে হৃদয়ের মৃত্তিকা ফেটে চৌচির,
যেন উড়ান্ত ঘুঘু ছটফট ক’রে খেয়ে শিকারির তীর।
বিষাদসিন্ধু পার হয়ে, পেরিয়ে ধু-ধু মরুভুমি,
পড়ন্ত বিকেলে তৈরি করেছি আমার বুকের জমি।
শ্রাবণের বারিধারাই মন যেতে চাই বৃষ্টির গহীনে,
বৃষ্টিভেজা রাত হৃদয়ে কম্পন মেতেছে সুরেলা বর্ষনে।
হিমেল বাতায়নে প্রকৃতি ডুবে যায় অশেষ মিলনে,
নিশীথে অঝোর বর্ষনের ক্ষণে, নিঃসঙ্গ একেলা মনে।
যদি মন চাই চলে এসো তুমি এই হৃদয় আঙিনায়,
আমি চিরদিন থাকবো বসে শুধু তোমারই অপেক্ষায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।