হৃদয়ের স্পন্দন
- আবু জাফর বিশ্বাস

বৃষ্টিকালে টিনের চালে
বাজে বৃষ্টির সুর,
মেঘের কান্না বৃষ্টির বন্যা
ছন্দ সু-মধুর।

বৃষ্টি ভেজা আকাশে রংধনু
তীর ধনুকের ঢঙে,
নৃত্যের ছন্দ মনে আনন্দ
রংধনুর সাত রঙে।

কাক-ডাকা ভোরে পুর্বাকাশে
লাল সূর্যের হাঁসি,
কুসুম কাননে মনের গহিনে
শুধুই ভালবাসাবাসি।

পুকুর পাড়ে ঝোপের ঝাড়ে
পাখির কলকাকলী,
কিচির-মিচির কুহু-কুজনে
কত যে ডাকাডাকি।

দিগন্তের শেষে হারানো দৃষ্টি
ধূষর গোধূলি লগ্নে,
আপন মনে চেয়ে থাকি
ঐ সূর্যাস্তের ক্ষণে।

তারা ভরা রাতের আকাশে
ঝিরঝিরে বাতাসে,
একা বসে চন্দ্রিমা রাতে
নির্জন ছাদের কার্নিশে।

সাগরের ছলছল নীল জল
ছুঁয়ে গেল দেহস্নানে,
হৃদয়ে স্পন্দন জাগে শিহরণ
আদর মাখা আলিঙ্গনে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026