বৈশাখের প্রথম বৃষ্টি
- আবু জাফর বিশ্বাস
দুপুরের ভেপসা গরম, ঘেমে শরীর তীর-ঘাম,
তবু ধানকাটায় ব্যস্ত কৃষক, নেই কারো বিশ্রাম।
এমন ক্ষণে ঈশান কোণে মেঘ-বিজলীর গর্জন,
অতঃপর স্বস্তির নিঃশ্বাস নামলো প্রতিক্ষার বর্ষণ।
অকস্মাৎ ধুলায় চটপটা বৃষ্টি, মাটির সোঁদা গন্ধ,
শুরু হলো টাপ-টুপ রিমঝিম বৃষ্টির সুরের ছন্দ।
কিশোরেরা মাতে আম কুড়াতে করছে ছুঁটা-ছুঁটি,
ডানা মেলিয়ে হংস-পাখিরা খেলছে লুটো-পুটি।
মেঘ ডাকলো নেমে এলো বৈশাখের প্রথম বৃষ্টি,
বৃষ্টির আগমনে তাই জনমনে পেলো স্বস্তির দৃষ্টি।
ঠাণ্ডা মাটি কোমল পরিবেশ মেঘে ঢাকা আকাশ,
নির্মল প্রকৃতি সবুজ বৃক্ষরাজি বহে স্নিগ্ধ বাতাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।