সেকেলে ভালোবাসা
- আবু জাফর বিশ্বাস
আমি আধুনিকতার বদলে সেকেলে ভালোবাসা চাই,
ঘরে ফিরে আমার দেয়া নাম ধরে, ডাকতেই কাছে পাই।
উদ্বিগ্ন মুখটা দেখার ইচ্ছায় হাতে নিয়ে ফুলের তোড়াটা,
সকল কান্তি দূর হয়ে যায় দেখে তোমার হাঁসি মুখটা।
আমি চাইনা ঘরের দরজা নক করলেই বুয়া খুলে দিবে,
তুমি ড্রেসিংটেবিলে বিদেশী কস্মেটিক্সে সাজায় ব্যস্ত রবে।
চাই, ঘরে ঢুকেই আমার প্রিয় সব রান্নার সুগন্ধ থাকুক,
ডালে পাঁচফোড়নের মিষ্টি ঘ্রাণ, সরষে ইলিশ রাধুক।
পিয়াজ সরিষা বাটার ঝাঁঝালো গন্ধ থাকুক ওই হাতে,
রান্না শেষ হলে খাবার টেবিলে খাবো সব এক সাথে।
চাইনা খাস বাবুর্চির হাতে বিদেশী রান্নার রেসিপি খেতে,
চাই, রান্নায় লবণ হয়নি বলে মিছেমিছি খুনসুটি করতে।
হঠাৎ যদি লালপেড়ে সাদা শাড়ি নিয়ে আসি বাড়ী,
তুমি বলে উঠবে, এমা! এ দেখি বৈশাখের শাড়ি।
দিন-ক্ষণের হিসেব মেনে, বসত করি পল্লী গাঁয়,
আমি বড্ড সেকেলে ভালবাসা দিয়ে তোমাকেই চাই!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।