ভালোবাসার অপেক্ষায়
- আবু জাফর বিশ্বাস
সাজিয়েছি অগোছালো পৃথিবী তুমি ফিরে আসবে বলে,
সদ্য প্রস্ফুটিত ফুলের সম্বর্ধনায় বরণ করব প্রাণখুলে।
স্বপ্নে কাটিয়েছি বিনিদ্র রাত শুধু তোমারই অপেক্ষায়,
সেই নেশায় ছিলাম বিভোর, নতুন প্রভাতের আশায়।
প্রহর গুনে বৈশাখীর কালো মেঘে অন্ধকার দশ দিগন্ত,
ছেয়ে গেল এই নিঃসঙ্গ জীবন আকাশের শেষ সীমান্ত।
তোমার জীবনাকাশে ভাসছে শুধু চৈতি শিমুল তুলো,
আমার আকাশে মেঘের ঘনঘটা, বিষাক্ত ময়লা ধুলো।
তবুও বিশ্বাস ফিরবে তুমি বৃষ্টিসিক্ত হবে শূন্য মরুভূমি,
প্লাবিত হবে আমার পৃথিবী ভেজাবে বুকের শুষ্ক জমি।
বিবর্ণ হলুদ পাঁপড়িরা করে একফোটা বৃষ্টির প্রত্যাশা,
রংতুলি দিয়ে লিখব আমি, তোমার নিষ্ঠুর ভালোবাসা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।