তিতা করলার মিঠা গুন
- এস জামান হুসাইন - খেলাঘর
করলা খেতে তিতা লাগে
পুষ্টিতে নাই জুড়ি,
নিয়মিত করলা খেলে
থাকবে না আর ভুরি।
তিতা করলার মিঠা গুন
কোষে কোষে ভরা,
যুব যৌবন ধরে রাখে
ভয়ে থাকে জরা।
করলা খেলে চর্বি কমে
আরও কমে প্রেসার,
ক্যান্সাররোধী তিতা করলা
ভাল রাখে লিভার।
পটাশিয়াম, ম্যাগনেসিয়াম
বিটা - ক্যারোটিন,
তিতা করলা দেহের মাঝে
বাড়াবে ইনসূলিন।
ভর্তা খাবেন, ভাজি খাবেন,
আরও খাবেন জুস,
মজায় মজায় বেশি খেয়ে
হবেন না বেহুঁশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।