এই ভাষা অমর
- পঙ্কজ শীল

প্রতিদিনই ঈশ্বরের কাছে প্রশ্নো করি
কেনো যে ভাষাগুলি বিকৃত হচ্ছে
ঈশ্বর হয়তো প্রশ্নোগুলির উত্তর দেন!
ঈশ্বর নিরাকার বলেই তাঁকে দেখতে পারিনা
শুনতে পারিনা তাঁর অমৃত উত্তর।

আমরা শিশুকাল থেকেই স্বরবৃত্ত ছন্দে কথা বলি।
বাবাকে একটানা তিনস্বরে ডাকি।
কাকা আর দাদাকেও তিনস্বরে।
বড় হয়ে দু- স্বরে ডাকি।
হিসেব করে দেখি, বাবা-কাকা-আর দাদা মিলে দেড় পর্ব।
স্বর ছয়টি।

বাংলা একাডেমী পরিবর্তন করতে পারবে, বাংলা অভিধানের অজস্র শব্দ,
পরিবর্তন করতে পারবেনা শিশুর মনের অভিধানের-
বা-বা-বা,মা-মা-মা,কা-কা-কা,দা-দা-দা'র মতো শব্দগুলি।
বাংলা অভিধান মরে গেলেও -
মরবেনা অবুঝ শিশুর মনের অভিধান।
এই ভাষাগুলি অমর।

২১.০২.২০১৮ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026